ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা সংলগ্ন এলাকায় কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে বাসচাপায় সুমন হোসেন(১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার(২৮ অক্টোবর) সকালবেলা ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শ্রমিক সুমন হোসেন সাধুহাটি ইউনিয় পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঈন উদ্দিন জানান, সুমন প্রতিদিনের মতোন সকালবেলা গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায়। এসময় গ্যারেজের পাশে থাকা একটি কুকুর তাকে তাড়া করে। ভয়ে সুমন রাস্তা পার হয়ে পালানোর সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুমনের।
এ ঘটনায় রয়েল পরিবহণের ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায় বলেও জনান ওসি।