1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রাজনীতি করতে গিয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে হয়েছে: ফখরুল ইসলাম - Globalprime24.com
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

রাজনীতি করতে গিয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে হয়েছে: ফখরুল ইসলাম

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ Time View

রাজনীতি করতে গিয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে হয়েছে, কিন্তু আদর্শের সঙ্গে আপস করেননি। ক্ষমতা পেয়ে কেউ যদি ‘আওয়ামী স্টাইলে’ দুর্বৃত্তায়ন শুরু করে, তবে কাউকেই রেহাই দেওয়া হবে না। আওয়ামী লীগ যা করেছে, আমরা তা করব না। রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ও চেরাডাঙ্গী এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



ফখরুল ইসলাম বলেন, পরিষ্কার (কর্মীদের) বলে দিচ্ছি- দলের কেউ অপরাধ করলে জানাবেন, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে পাপ করেছে, বিএনপির গায়ে সেই কলঙ্ক লাগতে দেব না।

তিনি বলেন, আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেল খেটেছি। জেলে থাকাকালীন স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে, তাও মুক্তি মেলেনি। কিন্তু মাথা নত করিনি।



এবারের নির্বাচনি ময়দানে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে জনসাধারণকে সতর্ক করেছেন ফখরুল। তিনি স্মরণ করিয়ে দেন, একাত্তরে এই মার্কা আমরা দেখেছি। তারা পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

মির্জা ফখরুল হিন্দু ভোটারদের উদ্দেশে বলেন, হিন্দু ভাই-বোনেরা ভয় পাবেন না। আপনারা নিজেরা শক্ত হোন, প্রতিরোধ গড়ে তুলুন। যাকে খুশি তাকে ভোট দেওয়ার অধিকার আপনাদের আছে। গণতান্ত্রিক দেশে কেন নির্যাতনের শিকার হতে হবে? আসন্ন নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে বুথে আসারও আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved