1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

কেউ ঝগড়া বাধাতে এলে ছেড়ে দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ Time View

আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাই না। কিন্তু কেউ ঝগড়া বাধাতে এলে ছেড়েও দেওয়া হবে না। ভোট যার ইচ্ছা, যেখানে ইচ্ছা তাকে দেবে; কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। এখন থেকে পাহারাদারি ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।



জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন- দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা-৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৬ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি রেজাউল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতা রাশেদ প্রধান প্রমুখ।



ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেকটি নর-নারীর ভোটের অধিকার আপনারা (দলীয় নেতাকর্মী) পাহারা দেবেন। বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। এখন মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন প্রশ্ন রেখে তিনি ঐ দলকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে বলেন, এখন তো আরামদায়ক বাতাস আছে, ভালো আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন।



তিনি আরও বলেন, অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কী হয়েছে, তা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয়, কলিজা যদি জয় করতে হয়, তাহলে সবাইকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে। বিশেষ করে মায়ের জাতিকে। আমাদের কথা একেবারেই স্পষ্ট। জীবন দেব, আমার মায়ের ইজ্জতে হাত দিতে দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এ রকম করবেন না। যারা করেছেন, তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চেয়ে নেন।



জামায়াতের আমির বলেন, সেই কালো হাত যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসে থাকতে পারব না ভাই। পায়ে পাড়া দিয়ে, মুখের উপর, ঠোটের উপর ঘুসি মারবেন, আর বলব যে এবার কানটাও ছিঁড়ে মারেন- এ কাজ হবে না। বরং সমান ওজনের হিসাব-নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে।



ডা. শফিকুর রহমান বলেন, আমাদের একটি বন্ধু সংগঠন, তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে, এটা মায়েদের হাতে দেবে। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। দুইটা একসঙ্গে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved