1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মামলা হয়েছে মেসির নামে - Globalprime24.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

মামলা হয়েছে মেসির নামে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View
কোথায় মেসি? তার দলকে হারিয়েছি
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হয়েছে গেল মাসে। যুক্তরাষ্ট্রের মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে এ মামলা করে বলে জানায় সংবাদ সংস্থাগুলো। আদালতের নথি অনুযায়ী, একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ার কারণে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।



প্রতিষ্ঠানটির দাবি, তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া অধিকার পেতে প্রায় ৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল। চুক্তিতে শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি; বরং স্টেডিয়ামের একটি স্যুটে বসে খেলা দেখেন। অথচ পরদিনই নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে দুটি গোল করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।



পরবর্তীতে ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেন। তবে ম্যাচটি মূলত শিকাগোতে হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রি কম হওয়ায় ও অন্যান্য কারণে সেটি ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়, ফলে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায়।

ভিআইডি মিউজিক গ্রুপের অভিযোগ, এক ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে টিকিট বিক্রি কম হওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যদিও মামলায় ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।



তবে এ বিষয়ে এখনো মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলতি বছরের জুনে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। তথ্যসূত্র: ইএসপিএন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved