1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড হিসেবে অবস্থান ধরে রেখেছে স্যামস্যাং - Globalprime24.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড হিসেবে অবস্থান ধরে রেখেছে স্যামস্যাং

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

টানা ২০ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে স্যামসাং ইলেকট্রনিকস। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী ২০০৬ সাল থেকে স্যামসাং বিশ্বব্যাপী টিভি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক টিভি বাজারে টানা দুই দশক শীর্ষ অবস্থান বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে বৈশ্বিক টিভি বাজারে আয়ের ভিত্তিতে স্যামসাংয়ের অংশীদারিত্ব ছিল ২৯ দশমিক ১ শতাংশ। প্রিমিয়াম ডিসপ্লে প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ এবং নতুন প্রজন্মের পণ্য উদ্ভাবনই এ সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।



স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, বৈশ্বিক এই সাফল্য দেশের বাজারেও প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, গত দুই দশকে বাংলাদেশের গ্রাহকেরা স্যামসাংয়ের সঙ্গে আছেন- প্রথম ফ্ল্যাট-স্ক্রিন টিভি কেনা থেকে শুরু করে আজকের উন্নত ডিসপ্লের টিভির অভিজ্ঞতা নেওয়া পর্যন্ত। এই আস্থা একদিনে তৈরি হয়নি; গ্রাহকদেরকে ধারাবাহিকভাবে উন্নতমানের পণ্য ও অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করার মাধ্যমেই তা গড়ে উঠেছে।”



২০০৬ সালে স্যামসাংয়ের ‘বোর্দো’ টিভির হাত ধরে সর্বপ্রথম আধুনিক ডিজাইনের টিভি দেশের বাজারে আসে। সে বছরই স্যামসাং প্রথমবারের মতো বিশ্বব্যাপী টেলিভিশন বাজারে এক নম্বর স্থানটি অর্জন করে।

এরপর ২০০৯ সালে ‘এলইডি টিভি’, ২০১১ সালে ‘স্মার্ট টিভি’, নকশা-নির্ভর মডেল ‘সেরিফ’ ও ‘ফ্রেম’, এবং পরবর্তীতে মাইক্রো আরজিবি, মাইক্রো এলইডি, নিও কিউএলইডি এইটকে, ওএলইডি, কিউএলইডি ও ইউএইচডি প্রযুক্তির মাধ্যমে ছবির মান, ডিজাইন ও টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মানদণ্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি।



উদ্ভাবনের এই ধারাবাহিকতায় স্যামস্যাং এর ২০২৫ সিরিজের টেলিভিশন, বিশেষ করে স্যমস্যাং এফ সিরিজে যুক্ত হয়েছে ভিশন এআই প্রযুক্তি। এতে থাকা এআই পিকচার ও আপস্কেলিং ফিচার দর্শকদের দেবে আরও উন্নত ও সমৃদ্ধ টিভি দেখার অভিজ্ঞতা।

এর পাশাপাশি ডলবি অ্যাটমস এডাপ্টিভ সাউন্ড সিস্টেম এবং এআই কাস্টমাইজেশন মোড ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী টিভির সেটিংস সমন্বয়ের সুযোগ দেবে।



এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী মোড, জেনারেটিভ ওয়ালপেপার, ইউনিভার্সাল জেসচার, গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, নক্স সিকিউরিটি এবং নিরবচ্ছিন্ন স্মার্টথিংস কানেকশন মিলিয়ে দর্শকের জন্য আরও সমৃদ্ধ বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বাংলাদেশে টিভি ক্যাটাগরিতে স্যামসাং একমাত্র “সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পাওয়া একমাত্র টিভি ব্র্যান্ড স্যামস্যাং। স্যামস্যান্যের দেশজুড়ে বিস্তৃত বিক্রয় নেটওয়ার্কও রয়েছে, যা বৈশ্বিক ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম বৃহৎ।



বিভিন্ন দামের ও আকারের টেলিভিশন নিয়ে স্যামসাংয়ের পণ্যের পরিসর বেশ বিস্তৃত। এ কারণে বিশ্বজুড়ে এখনো জনপ্রিয় টেলিভিশন ব্র্যান্ডগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

আগামীতেও নতুন ডিসপ্লে প্রযুক্তি নিয়ে কাজ করা এবং আরও নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved