চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
আটককৃত যুবকের নাম মো. আকাশ আলী (২১)। সে উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ খাসপাড়া গ্রামের মো. আশরাফের ছেলে।
আরও পড়ুন- ভারতে করোনা টিকা নেওয়া স্বাস্থ্যকর্মীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, উপজেলার একবরপুর গ্রামের কালীগঞ্জগামী সোনারপাড়া এলাকায় রাত পৌনে ৯টার দিকে মাদকদ্রব্যসহ এক যুবক অবস্থান করছে, এমন গোপন খবর আসে। পরে এর ভিত্তিতে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ আকাশ আলীকে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানা যায়।