‘আমি এএসএম মিরাজুল হাসান (তুষার) স্বজ্ঞানে-স্বেচ্ছায় নিজের সম্পূর্ণ ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নিলাম। এই আত্মহত্যার পেছনে কারো কোনো এক বিন্দু পরিমাণ কোনো দোষ নেই। সরি মা। রাত ১২টা ৪০ মিনিট।’
এইরকম সুইসাইট নোট লিখে চুয়াডাঙ্গায় আত্মহত্যা করেছেন এক মেডিকেল অ্যাসিসট্যান্ট। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত এএসএম মিরাজুল হাসান তুষার ওই পাড়ার আবেদ হাসানের ছেলে এবং স্থানীয় ইম্প্যাক্ট মাসুদুল হোম মেমোরিয়াল কমিউনিটি সেন্টারের মেডিকেল অ্যাসিসট্যান্ট।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের কারণে তুষার আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান মা তরুলতা বিশ্বাস। পরে থানায় জানালে পুলিশ তুষারের ঘর থেকে একটি সুইসাইট নোট উদ্ধার করে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘তুষার পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’