1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির ও তামিমা - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির ও তামিমা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১ Time View

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীকে ব্যভিচার ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দিয়েছেন মহামান্য আদালত। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তারা উভয়ই আদালতে হাজির ছিলেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারার আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়।



২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করেন তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান। মামলায় অভিযোগ করা হয়, বাদীকে (রাকিব) যথাযথভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।

একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ মো. মিজানুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাসির, তামিমা ও তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।



২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত এ মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো ভিত্তি না পাওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

আদালত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved