1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৯ Time View

বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। হাইকমিশনার জানান, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা প্রদান করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ এবং ভ্রমণ সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হলে পর্যটন, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে ভ্রমণকারীরা এর সুফল পাবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করে ভারত। সে সময় মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত রাখা হয়। ফলে পর্যটনসহ বিভিন্ন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক অনেক বাংলাদেশি ভোগান্তিতে পড়েন।

সম্প্রতি ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন তিনি ঢাকায় আসেন। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার পর আইভ্যাকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার ঘোষণাকে বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved