1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

পাবনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ১৭৯ Time View
প্রতীকী ছবি।

পাবনা জেলার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল শনিবার (১৬ জানুয়ারি) রাতে পাবনা-টেবুনিয়া সড়কের রেলবাজারস্থ মোহাম্মদপুর কওমি মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আনোয়ার হোসেন ফেলা (৭০)। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত ওয়াজউদ্দিন সরকারের ছেলে।

আরো পড়ুন- যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রেলস্টেশন এলাকা থেকে ওই সড়ক ধরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। পথিমধ্যে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে অটোরিকশার ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় আহত হওয়া আরও তিনজনকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ দিলে বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved