1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারো ব্যবসায়ীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১৩৬ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় এলাকায় মার্কেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যবসায়ীরা।

এ সময় বিভিন্ন মার্কেটের দুই শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইলো স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেওয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে। মাজহারুল ইসলাম নামে আরেক ব্যবসায়ী বলেন, লকডাউন আমরা মানি না। গত বছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছি।

আরও পড়ুনঃ রূপগঞ্জে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় –

স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানলে সামনে আমরা কঠোর আন্দোলনে যাবো। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে ব্যবসায়ীরা নিজেরাই রাস্তা থেকে সরে যান। এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সোমবারও মার্কেট খোলা রাখার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved