নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি খাবারের হোটেলকে জরিমানা করেছেন।
আজ সোমবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজা মাসুম প্রধানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথমদিনে স্বাস্থ্যবিধি উপক্ষো করায় জালকুড়ি এলাকায় অভিযানে হাজী বিরিয়ানি হাউজকে ২ হাজার টাকা, ভোজন বিলাস হোটেলকে ৩ হাজার টাকা ও ভূঁইগড়ে একটি নামবিহীন খাবার হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন- নারায়ণগঞ্জে র্যাব-১১’র পৃথক অভিযান: ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রট রেজা মাসুম প্রধান বলেন, ‘ করোনা ভাইরাস জনিত রোগ বিস্তার রোধে চলতি লকডাউনে খাবারের দোকান ও হোটেল-রেঁস্তোরায় কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেঁস্তোরায় বসে খাবার গ্রহণ করা যাবে না। জরিমানাকৃত হোটেলগুলোতে জনসাধারণকে বসিয়ে; এমনকি সামাজিক দূরত্ব না রেখেই খাবার সরবরাহ করে আসছিলো। অভিযানে হোটেল কর্তৃপক্ষ ভুল স্বীকার করায় প্রথমবারের মতো অল্প পরিমাণে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই ভুল হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।