সাতক্ষীরা জেলার শ্যামনগরের বুড়িগোয়ালিনী পল্লীতে মোটর ভ্যানের চাকার নিচে পড়ে মারিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে বুড়িগোয়ালিনী জলিল মোড়ে রাস্তার পাশে নিহত শিশুর পিতা ও মাতা বস্তায় বালু ভরাকালীন মেয়ে মারিয়া পাশে বন্ধুদের সাথে খেলা করছিল এ সময় ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্তর মোটরভ্যানের চাকার নিচে পড়ে মারিয়া।
নিহত শিশু মারিয়া দাতিনাখালি গ্রামের হাবিবুল্লার মেয়ে।
তাৎক্ষণিক শিশু মারিয়াকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার বিপ্লব কুমার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- সাতক্ষীরায় মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
এদিকে শিশু মারিয়ার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।