মাগুরা জেলার শালিখায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার শতখালী ইউনিয়নের হরিসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন হরিসপুর গ্রামের সুরমান আলীর ছেলে।
এ বিষয়ে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহাবুব জানান, দুই বন্ধু বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যান।
আরও পড়ুন- খোকসায় সড়ক দুর্ঘটনায় ব্যাবসায়ীর মৃত্যু
এ ঘটনায় শালিখা থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।