1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রামপালে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

রামপালে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৯৮ Time View
প্রতীকী ছবি।

বাগেরহাটের রামপালে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে তানভীর হোসেন (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার কন্যাডুব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর কন্যাডুব গ্রামের নজরুল শেখের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, তানভীরের বাড়ির পাশে বিদ্যুৎ সংযোগের জন্য বাঁশ দিয়ে অস্থায়ী টাওয়ার নির্মাণ করা হয়েছিল। ওই টাওয়ারের ওপর উঠে গল্প করছিল কিছু শিশু-কিশোর। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয় তানভীর। ঘটনাস্থলেই তানভীর মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved