1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মোংলায় রমজান উপলক্ষে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

মোংলায় রমজান উপলক্ষে কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২১৭ Time View

বাগেরহাট জেলার মোংলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। এর আগে রবিবার সকালে মোংলার জয়মনি এলাকায় ১৫০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আরও পড়ুন মাওয়ায় কোস্ট গার্ডের অভিযানে চব্বিশ কেজি গাঁজাসহ আটক ১

 

আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল/চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহীকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় পশ্চিম জোনের বিসিজি স্টেশান হাররারিয়ার অধিনস্থ জয়মনি এলাকায় ১৫০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরন কার্যক্রমে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved