পেটের ভেতর ইয়াবা পাচারকালে দুই জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (১৮ আগস্ট) ভোরবেলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭ টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হল- শামসুন্নাহার আক্তার শারমিন (৩৮) ও মোঃ সোহাগ ইসলাম (৩৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী শারমিন ও সোহাগ দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকার দড়ি সোনাকান্দা ও সদও মডেল থানার তামাকপট্টি এলাকায়। শামসুন্নাহার আক্তার শারমিনের পিতার নাম মৃত শামসুল হক এবং সোহাগ ইসলামের পিতার নাম মৃত মিসির আলী।