1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
দুইদিন ঘরে আটকে রেখে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২ - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

দুইদিন ঘরে আটকে রেখে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৪ Time View
প্রতীকী ছবি।

নেত্রকোনা জেলার কলমাকান্দায় দুইদিন ঘরে আটকে রেখে এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মামলা করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। পরে ধর্ষণে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল কালাম ও ফৌজদার মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার বোবাহালা মোড়ের একটি ঘর থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবার। পরে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের ঘটনা জানায় সে।

আরও পড়ুন:- স্বামীর একাধিক বিয়ের কথা শুনে ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলো ক্ষিপ্ত স্ত্রী

আরো জানা যায়, এরপর ভুক্তভোগী ওই কিশোরীর বাবা মামলা করলে আব্দুল কালাম ও ফৌজদার মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার আব্দুল কালাম ও ফৌজদার মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা আদালতে ধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি নেয়া হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved