ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এনামুল হক নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ রোববার (২২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন- ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু
এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ হোসেন জানান, সকালে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এনামুল নিহত হন।
তিনি আরও বলেন, নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে জানা গেছে তিনি আনসার বাহিনীর সদস্য ছিলেন। তবে কোথায় চাকরি করেন বা কোথায় যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।