1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
করোনা: চট্টগ্রামে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৭ জন - Globalprime24.com
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

করোনা: চট্টগ্রামে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৭ জন

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৪২ Time View
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৭ জনের দেহে। এদের মধ্যে ২৬৭ জন নগরীর ও ২০ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ২৮৩ জনে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও  চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৮ জন। এর মধ্যে ২৮৪ জন নগরীর ও ১০৪ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। একইসময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরও পড়ুন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

এছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন, শেভরনে ৩৭৮ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।

তবে এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved