বিয়ের পরে শশুরবাড়ি থেকে কোনো উপহারই নেয়া যাবে না। কারণ এইসব উপহার যৌতুকের মধ্যে গণ্য হয়। এটাকে নির্লজ্জ ডাকাতিও বলা চলে। অর্থাৎ বিয়ের সময় যৌতুক নেওয়া কোনো যুবকেরই উচিত নয়। আমাদের সমাজে এখনও উপহারের নামে এ যৌতুক প্রথা বিদ্যমান রয়েছে।
প্রত্যেকটি মেয়ে তার বাবার কাছে কলিজা। একজন বাবা অনেক কষ্ট করে তার মেয়েকে বড় করে বিয়ে দেয়। যারা যৌতুক নেয় তাদের চেয়ে কপাল পোড়া আর কেউ হয় না। এখন পত্র-পত্রিকা খুললেই দেখা যায় যৌতুকের জন্য নিজের স্ত্রীকে ভয়ংকরভাবে নির্যাতন করা হয়,এসিড দিয়ে ঝলসে দেওয়া হয় এমনকি খুনও করা হয়।
আরও পড়ুন : মুন্সিগঞ্জে ২ কোটি মিটার কারেন্ট জাল জব্দ
সমাজ থেকে আমাদের এ যৌতুক প্রথা দূর করতে হবে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুক খাওয়া কুকুরের মাংস খাওয়ার চেয়েও বড় হারাম। কুকুরের মাংস খাওয়ার ফলে একটি গুনাহ হয় আর যৌতুক নেওয়ার ফলে দ্বিগুন গুনাহ হয়। একটি হচ্ছে হারাম খাওয়ার গুনাহ আরেকটি হচ্ছে শশুরবাড়ি উপর জুলুম করার গুনাহ।
জুলুমের বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা) বলেছেন,জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের কাধেঁর উপর চেপে বসে যাবে, সে পুলসিরাত পার হতে পারবে না। অর্থাৎ সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাই আমাদের বিয়ের পরে শশুরবাড়ি থেকে উপহারের নামে এসব যৌতুক দেওয়া নেওয়া যাবে না।