1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

জমি লিখে না দেওয়ায় কুড়াল দিয়ে মাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৬ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

শরীয়তপুর জেলার গোসাইরহাটে জমি লিখে না দেওয়ায় কুড়াল দিয়ে মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

নিহত মায়ের নাম আনোয়ারা বেগম (৬০)। তিনি লক্ষ্মীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী।

নিহতের অপর পুত্রবধূ পপি আক্তার বলেন, জায়গা-জমি বিষয় নিয়ে মাঝে-মধ্যে মা ছেলের মধ্যে ঝগড়া হতো। কিন্তু ঘটনার দিন কোনো রকম ঝগড়া বিবাদ ছাড়াই হঠাৎ আমি শাশুড়ির চিৎকার শুনে ঘরের বাইরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন এবং আমার ভাসুর সেখানে কুড়াল হাতে দাঁড়িয়ে আছেন। আমি ও অন্যরা ঘটনাস্থলে গেলে ভাসুর ও তার স্ত্রী আয়েশা বেগম পালিয়ে যায়।

আরও পড়ুন- স্বামী ও স্ত্রীর ঝগড়া থামাতে ছুরিকাঘাতে যুবক খুন

আনোয়ারা বেগমকে স্বজনরা উদ্ধার করে গোসাইরহাট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।

আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved