মুন্সিগঞ্জ সদর থানার পঞ্চসার ও গুশাইবাগ এলাকার তিনটি কারখানায় অভিযান চালিয়ে ১ কোটি ৯৭ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন এ অভিযানটি পরিচালনা করে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
আরও পড়ুন : আগামী ২৪ মে থেকে চালু দেশের সব বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
তিনি জানান , তিনটি কারখানা (সাওবান ফাইবার ইন্ডাঃ লিঃ, তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ এবং রানা মুন্সী নামের নতুন কারেন্ট জাল তৈরির কারখানা) থেকে ১৯৭ টি বস্তায় থাকা সর্বমোট ১ কোটি ৯৭ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫৯ কোটি ১০ লক্ষ টাকা। অভিযানে কোনো অপরাধীকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের এ নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আব্দুল আলীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার ।