1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার: ধর্ম উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ Time View

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাদের অন্য ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকে না, তাদের মানবিক মূল্যবোধ থাকার কথা নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশ সবার। তাই দেশ তথা মাতৃভূমির প্রতি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব রয়েছে। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের অনিয়ম ও দুর্নীতি মুক্ত হতে হবে।



শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ির শতাধিক বৌদ্ধ মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়।



বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য সুশীল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ছাদেক আহমেদ। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপার ভাইজার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন সুমনশ্রী ভিক্ষু।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য মং হলা চিং। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, রাউজান উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক পলাশ বড়ুয়া, অঞ্জন কুমার বড়ুয়া, জ্যোতিশ চন্দ্র বড়ুয়া, শচী ভূষন বড়ুয়া, অলোক বড়ুয়া ও সমির চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved