1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

৯৯৯-এ ফোন দিয়ে কূপে পড়ে যাওয়া কুকুর উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২২২ Time View
৯৯৯-এ ফোন দিয়ে কূপে পড়ে যাওয়া কুকুর উদ্ধার। ছবি- সংগৃহীত।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে নির্মাণাধীন বাড়ির কূপে পড়ে যাওয়া একটি কুকুরকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মুকুন্দগাঁতীর রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ির কূপ থেকে কুকুরটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বেলকুচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান বলেন, উপজেলার মুকুন্দগাঁতীর রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ির কূপে একটি কুকুর পড়ে যায়।

 

আরো পড়ুন- ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা, নিহত ২

 

পরে স্থানীয় লোকজন কুকুরটি উদ্ধার করতে ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর বিশেষ কৌশলে কূপ থেকে কুকুরটিকে উদ্ধার করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved