1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১৯০ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে মাছ বোঝাই ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা দিলে যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাবলু শেখের ছেলে রিকশাচালক মো. রিয়াজুল শেখ (১৮) এবং যাত্রী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া গ্রামের লাল গাজীর ছেলে সুজন গাজী (৩০)।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মলয় রায় জানান, খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই একটি ট্রাক রাতে ঢাকা যাওয়ার সময় রাত ৯ টার দিকে গোপালগঞ্জের মান্দার তলায় ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আরো পড়ুন:- গুজরাটে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষলো ট্রাক, নিহত ১৫

এ সময় ট্রাকটি একটি রিকশার উপর আছড়ে পড়ে রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই রিকশা চালক ও যাত্রীর মৃত্যু হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে রাত ১১ টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত দুইজনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার সকালে দুইজনের লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এই উপ-পরিদর্শক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved