1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

রাজধানীতে এলএসডি উদ্ধারের ঘটনায় রিমান্ডে ৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৩২ Time View

রাজধানীতে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভার্চুয়াল শুনানির পর আসামিদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

তিন শিক্ষার্থী হলেন- সাদমান সাকিব ওরফে রুপল (২৫), অসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়েন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের এসআই সাইফুর রহমান।

আরো পড়ুন:রাজধানীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালের উদ্বোধন

উল্লেখ্য যে,গত বুধবার (২৬ মে) এলএসডি বেচাকেনায় জড়িত অভিযোগে রাতে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ সময় তাদের হেফাজত থেকে ২০০ ব্লট এলএসডি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি তিনজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved