রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১,৮৭৩ পিস ইয়াবা, ৯১.২ গ্রাম হেরোইন, ৩২ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন- উত্ত্যক্তের দায়ে হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে বলেও জানা গেছে।