করোনার টিকা নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশী কূটনীতিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধন কর্মসূচি শেষে টিকা নেন তিনি।
আরও পড়ুন- রাজধানীর জন্য বরাদ্দ ৪ লাখ করোনার টিকা
টিকা নেওয়ার পর ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশী সমস্ত বন্ধুকে বলবো আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে।
এসময় করোনার টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। এর পরপরই টিকা নেন ভ্যাটিকান সিটির প্রতিনিধি এবং ডিপ্লোম্যাটিক কোরের ডিন জর্জ কোসারি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার বিষয়ে সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।