বরগুনার পাথরঘাটায় বিষখালি নদীতে অভিযান পরিচালনা করে ৩৭ জন জেলেকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন। এসময় ৮০০ কেজি সামুদ্রিক মাছ এবং ৩টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করা হয়।
রবিবার (২৩ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরও পড়ুন: পটিয়ায় পুলিশের হাতে গ্রেফতার ৪ ছিনতাইকারী –
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা এবং মাছগুলো নিলামে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষেণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য যে, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সর্বমোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান এবং বানিজ্যিক ট্রলার দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।