চট্টগ্রাম জেলার পটিয়ায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (২২ মে) ভোরে উপজেলার দক্ষিণ ভূর্ষী পিছুর মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পটিয়া পৌর সদরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মো. হোসেনের পুত্র ইমরান হোসেন সাঈদ(২০), একই এলাকার মো. সেলিমের পুত্র মো. ইয়াছিন(২৯), মো. আব্দুল মালেকের পুত্র মো. ইমরান(১৯), মো. বাবরের পুত্র মো. আরিফ। এসময় তাদের কাছ থেকে ২টি চাইনিজ চুরি, ৪টি মোবাইল, ১টি লোহার সিকল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার কমল মুন্সীর হাঠ থেকে সিএনজিযোগে উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের পিছুর মাথা এলাকায় ছিনতাই করার সময় ৪ জনকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।
আরও পড়ুন- টেকনাফে র্যাব-১৫’র অভিযান: ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ছিনতাই করার সময় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় পালিয়ে যাওয়া আরো ২ ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।