সুনামগঞ্জ জেলার ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, আলমপুর গ্রামের মৃত শাহ সানুর আলীর পুত্র গেরিলা বীর মুক্তিযোদ্ধা শাহ মনোহর আলী ওরফে শাহপরান (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…………রাজিঊন)
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও চার কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা শাহ মনোহর আলী দীর্ঘদিন ধরে হাইপেসারসহ নানা রোগে ভোগছিলেন। গত ১৪ জানুয়ারি রাতে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। ওইদিন রাতে তাকে ভর্তি করা হয় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আরও পড়ুন- করোনা: সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপকের মৃত্যু
ওসমানী হাসপাতালে ভর্তির পাঁচদিন পর ২০ জানুয়ারী থেকে আইসিইউতে তার চিকিৎসা চলছিল। সেখানে এক সপ্তাহ পর মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হলে ওইদিন রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। সংগ্রামী এ বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার যুদ্ধে বিজয়ী হলেও মরণ যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন।