করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপকের মৃত্যু হয়েছে।
অধ্যাপকের নাম মাহমুদা খানম লিলি (৬২)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মোল্লাবাড়ির অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নুরউদ্দিনের মেয়ে।
গতকাল বুধবার (১৩ জানুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই গোলাম সারোয়ার উদ্দিন বাবলু।
তিনি জানান, মাহমুদা খানম তিন দিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। গত মঙ্গলবার তিনি মারা যান। বুধবার মরহুমার জানাজা সম্পন্ন হয়েছে।