ভোলা জেলার চরফ্যাশনে গাছে কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. অজিউল্লাহ মাঝি (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে ) দুপুরে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত অজিউল্লাহ মাঝি একই এলাকার হানিফ মিয়ার ছেলে ও পেশায় একজন জেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, জেলে অজিউল্লাহ মাঝি নদী ও সাগরে মাছ শিকার করে জীর্বিকা নির্বাহ করেন। দুপুরে অজিউল্লা বাড়ির পাশের বাগানের উচুঁ একটি রেইনট্রি গাছে ডাল কাটার জন্য উঠেন। এসময় ওই গাছের ডালের সাথে থাকা বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন- আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রফিকুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় অজিউল্লার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।