পিরোজপুর জেলার ইন্দুরকানীতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) মাগরিবের আজান দিতে গিয়ে তার মৃত্যু হয়।
নিহত মুয়াজ্জিনের নাম আ. আজিজ শিকদার (৫৮)। তিনি উপজেলা গাবগাছিয়া গ্রামের মৃত কাশেম আলী শিকদারে ছেলে। শিকদারবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানা যায়, আজিজ শিকদার গাবগাছিয়া গ্রামের শিকদারবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন। বুধবার তিনি মাগরিবের আজান দিতে যান। মসজিদের মাইকের মাউথপিস স্পর্শ করলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান। পরে স্থানীয় মুসল্লিরা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- শিশুকন্যাকে গলা কেটে হত্যা, গ্রেফতার অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মা
গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।