সিরাজগঞ্জ জেলার চৌহালীতে যমুনা নদীর ঘুশুরিয়া খেয়াঘাট নামকস্থান থেকে অজ্ঞাত (২৬) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, পুলিশ রোববার বিকেরে ঘটনাস্থলে গিয়ে মুখমন্ডল বিকৃত ওই যুবকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম করে জানান, রোববার (৩০ মে) সকালে যমুনা নদীর উজান থেকে শার্ট প্যান্ট পরিহিত হতভাগ্য ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।##