সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার চককোব্দাস পাড়ার একরাম হোসেন (১৯) ও আমলাপাড়া মহল্লার স্বাধীন (২০)।
এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী।
আরো পড়ুন:সিরাজগঞ্জে স্থানীয় মাতুব্বরকে কুপিয়ে হত্যা
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমলাপাড়া মহল্লার পুরান জেলখানা ঘাট এলাকায় টিউবওয়েলের পানি আনতে যায় ১৪ বছর বয়সী ওই কিশোরী। পানি নিয়ে বাসায় ফেরার পথে স্থানীয় একটি ক্লাবের সামনে পৌঁছে। এ সুযোগে একরাম তাকে ওই ক্লাবের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শনিবার রাতে একই এলাকার আক্কার মোড়ে অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করা হয় বলে তিনি উল্লেখ করেন।