1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা 

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৫৭ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

পাবনা জেলার ঈশ্বরদীতে আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধা আনোয়ারা ঈশ্বরদী পৌর সদরের চারা বটতলা স্কুলপাড়া মহল্লার মো. হাবিবুর রহমানের স্ত্রী।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, নিহত আনোয়ারা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে চাকরি ও ব্যবসার সুবাদে ঢাকায় বসবাস করেন। বাড়িতে ওই বৃদ্ধা একাই থাকতেন। তার স্বামী প্যারালাইজড হয়ে দীর্ঘদিন ঘরে শয্যাশায়ী।

বৃদ্ধার এক ছেলে বুধবার সকালে থেকে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য ফোন করে সাড়া পাচ্ছিলেন না। পরে তার বন্ধুকে বাড়িতে খোঁজ নিতে বলেন।

আরও পড়ুন- কালাইয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু

সন্ধ্যার পর সেই বন্ধু ওই বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ পেয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখেন বৃদ্ধার রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বুধবার দিনের বেলার কোনো এক সময় দুর্বৃত্তরা বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved