1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

পাকিস্তানে সিরিজ হারল বাংলাদেশ নারী দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ১০৩ Time View

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ১৫ রানে হেরে গেল বাংলাদেশ নারী দল। এই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছিলো সালমা খাতুনের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ৩৫ রানের সূচনা পায় পাকিস্তান। পঞ্চম ওভারের চতুর্থ বলে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশের ডান-হাতি পেসার লতা মণ্ডল। ১৯ রান করা সিদ্রা আমিনকে শিকার করেন মণ্ডল।

এরপর পাকিস্তানকে বড় জুটি এনে দেন আরেক ওপেনার জাভেরিয়া খান ও অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশ বোলারদের বিপক্ষে অবলীলায় রান তোলেন তারা। দলের স্কোর শতরানে পৌঁছে দেন জাভেরিয়া ও বিসমাহ। শেষ পর্যন্ত ৭১ বলে ৯৫ রানের জুটিতে ভাঙ্গন ধরান বাংলাদেশের ডান-হাতি পেসার জাহানারা আলম। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৫২ রান করে জাহানারার বলে আউট হন জাভেরিয়া।

তবে দলকে বড় স্কোর এনে দিয়েও ইনিংস শেষে অপরাজিত ছিলেন মারুফ। ৯টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ৭০ রান করেন মারুফ। ইরাম জাভেদ ৩ রানে আউট হলেও, আলিয়া রিয়াজ ১০ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রানের বড় সংগ্রহই পায় পাকিস্তান। বাংলাদেশের জাহানারা ২টি ও মন্ডল ১টি উইকেট নেন।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে ষষ্ঠ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তখন দলের স্কোর ২৫ রান। আয়শা রহমান ৫, উইকেটরক্ষক শামিমা সুলতানা ১১ ও রুমানা আহমেদ শূন্য রানে ফিরেন।

এরপর শুরুর ধাক্কাটা সামাল দিয়ে দলকে খেলায় ফেরান সানজিদা ইসলাম ও নিগার সুলতানা। ৩৭ বল মোকাবেলা করে ৫৭ রানের জুটি গড়েন তারা। মারমুখী মেজাজে ছিলেন সানজিদা। তাই ব্যক্তিগতভাবে হাফ-সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেন সানজিদা। কিন্তু ৪৫ রানে থেমে যান তিনি। ৩২ বল মোকাবেলা করে ৮টি চার মারেন তিনি।

দলীয় ৮২ রানে সানজিদা আউটের পর দ্রুতই ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। সুলতানা ২১ ও অধিনায়ক সালমা খাতুন শূন্য রানে ফিরেন। ফলে ১৩ দশমিক ৩ ওভারে ৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। তাই ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩৯ বলে ৭৪ রান দরকার পড়ে সফরকারীদের।

দলকে জয়ের স্বাদ দিতে শেষ চেষ্টা করেছিলেন ফারজানা-মণ্ডল-জাহানারা। কিন্তু ১৯তম ওভারের তৃতীয় বলে ফারজানার বিদায়ে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। ৪টি চারে ১৯ বলে ৩০ রান করেন ফারজানা।

 

শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জাহানারা। ২টি ছয় ও ১টি চারে মাত্র ৫ বলে অপরাজিত ১৮ রান করেন তিনি। তার এই ইনিংস বাংলাদেশকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেনি। শুধুমাত্র বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে। জাহানারার সাথে ১৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন মণ্ডল। ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইকবাল ১৯ রানে ৩ উইকেট নেন।

আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ।

-খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved