1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইমাম হাসানের উপর হামলা : সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১২২ Time View

বাংলাদেশের অন্যতম খ্যাতিমান সাংবাদিক, উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমাম হাসান (সৌরভ ইমাম)কে তাঁর ব্যাক্তিগত বিষয়কে পুঁজি করে হামলা করেছে একটি চক্র। প্রভাবশালী এই গ্রুপটি এর আগে একাধিকবার তাঁকে হুমকি দেয় এবং শারিরীক নির্যাতন করে। মোহাম্মদ ইমাম হাসানের উপর হামলার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

এলাকাবাসী জানায়, সম্পূর্ন ব্যাক্তিগত কারণে গত ১০ মে সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ৮-১০ জন সন্ত্রাসী মোহাম্মদ ইমাম হাসানের (সৌরভ ইমাম) উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলকভাবে তার উপর শারীরিক নির্যাতন করে। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়েন। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সরকারের একটি মহলও এর পেছনে জড়িত বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় মোহাম্মদ ইমাম হাসান (সৌরভ ইমাম) তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ব্যাপারে তাঁর ভাই থানায় অভিযোগ করলেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি।

মোহাম্মদ ইমাম হাসানের (সৌরভ ইমাম) উপর হামলার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। গত ১৪-৫-২০২১ ইং তারিখে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, একজন সাংবাদিক দেশের মানুষের কল্যাণে কাজ করেও প্রতিনিয়ত হামলা এবং হুমকিতে বিপর্যস্ত। অথচ রাষ্ট্রের পক্ষ থেকে কোন সহযোগীতা করা হচ্ছে না। মি. হাসানের উপর হামলার কারণে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আমাদের বিশ্বাস সামনের দিনগুলোতে মি. হাসানকে স্বাধীনভাবে চলতে দেয়া হবে। তাঁর ব্যাক্তি স্বাধীনতা অব্যাহত থাকবে বলে অমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved