1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য হলেন নাসিকের সাবেক কাউন্সিলর আরিফুল হক হাসান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো: আরিফুল হক হাসান বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য মনোনিত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠির (স্মারক নং-৩৪-০৩-০২-৪১-০১১-১২/১৮৭৬,তাং-১৭-৯-২০২৩ইং) মাধ্যমে এ তথ্য জানানো হয়। যা গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জের সাংবাদিকদের হস্তগত হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিত্ব করার জন্য আরিফুল হক হাসানকে মনোনয়ন প্রদান করা হলো।

এর আগে ২০২১ সালের নভেম্বরে ব্যাডমিন্টন এশিয়ার তত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২১ এর জাতীয় দলের ম্যানেজার মনোনীত করা হয়েছিল আরিফুল হক হাসানকে।

উল্লেখ্য: ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হন মো: আরিফুল হক হাসান। তিনি জাতীয় শ্রমিক লীগের সাবেক সফল সভাপতি আবদুল মতিন মাস্টারের বড় ছেলে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমানে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সদস্য আরিফুল হক হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved