1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

পরীক্ষা কেন্দ্রে চলন্ত ফ্যান খুলে পড়ল এইচএসসি পরীক্ষার্থীর মাথায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হলরুমের বৈদ্যুতিক ফ্যান খুলে নিচে গিয়ে ফালগুনী আক্তার ঈশা (১৭) নামে এক পরীক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। আহত পরীক্ষার্থী ফাল্গুনী আক্তার ঈশা সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ী এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরল ইসলামকে একাধিকবার কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি। তবে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আমরা একজন পরীক্ষার্থীর উপর ফ্যান পড়ে আহত হওয়ার খবর পাই। তৎক্ষণাৎ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর গালে ও হাতের এক অংশ কেটে যায়। এ সময় কলেজের নিয়োজিত ডাক্তারের প্রাথমিক চিকিৎসা শেষ করে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। ওইখানের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। এ সময় তাকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved