1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নেইমারকে দিতে হবে ৩৫ কোটি টাকা জরিমানা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View
ফিফা প্রীতি ম্যাচে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। সোমবার এশিয়ার আরেক ফুটবল পরাশক্তি দল জাপানকে তাদের ঘরের মাঠেই ১-০ গোলের ব্যবধানে হারায় নেইমাররা। এদিন টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই পোস্টে লেগে ফেরে রাফিনহার শট, ১৮ মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। জাপানিজ গোলরক্ষককে প্রায় ফাঁকায় পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। খেলার ৪০ মিনিটে আরও একবার গোলের খুব কাছাকাছি চলে এসেছিলেন রাফিনহা। ফ্রি-কিক থেকে তার বাঁ পায়ের বাঁকানো শট ডান দিকের পোস্টের কান ঘেঁষে চলে বাইরে যায়। প্রথমার্ধের মাঝপথে মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখেছেন লিডস ইউনাইটেড মিডফিল্ডার। ম্যাচের ২৬ মিনিটে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে নেইমারের ডান পায়ের অসাধারণ বাঁকানো শট দারুণ দৃঢ়তায় বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুইশি গোনদা। জাপান রক্ষণের পাশাপাশি সুযোগ বুঝে বেশ কয়েকটি শটও নিয়েছে গোলের উদ্দেশ্যে, তবে এর কোনটিই লক্ষ্যে রাখতে পারেননি। খেলার প্রথমার্ধে বহু চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের ফাউলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি শটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার।

পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৩৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি। সূত্র: এএফপির।

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।

মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেইমার অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে।’ কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করতে গিয়ে পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ, ‘(এসব করার জন্য নেইমার) জমি অপসারণ ও গাছপালা কেটে ফেলেছেন।’

এর আগে নেইমারের বিরুদ্ধে নদীর পানি, পাথর ও সৈকতের বালু তোলার অভিযোগও এনেছিল স্থানীয় কর্তৃপক্ষ।

মানগারাতিবা শহর পরিষদ ও পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থা ছাড়াও স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রাজ্য পুলিশ ও পরিবেশ সুরক্ষা অফিস বিষয়টি অধিকতর তদন্ত করে দেখবে। শাস্তির বিরুদ্ধে আবেদন করতে নেইমার ২০ দিন সময় পাবেন। তবে এ ব্যাপারে নেইমারের মুখপাত্রের সঙ্গে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

৩১ বছর বয়সী নেইমার গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে। ফরাসি লিগ ‘আ’-তে লিলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পান। গুরুতর সেই চোটে মৌসুমই শেষ হয়ে যায়। মার্চে দোহায় অস্ত্রোপচারের পর এখন সেরে ওঠার পথে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও গ্রীষ্মকালীন দলবদলেই তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে।

উল্লেখ্য, কদিন আগে সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ করে তোপের মুখে পড়েছিলেন নেইমার। সেটা নিয়ে তুমুল আলোচনার মধ্যেই যোগ হলো আরেকটি দুঃসংবাদ। এক কথায় বিতর্ক যেন ছাড়ছেই না নেইমারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved