1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শ্রীলংকাকে ৯ বছর পর হারাল বাংলাদেশ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৫৩ Time View

শ্রীলংকাকে দীর্ঘ ৯ বছর পর হারাল বাংলাদেশ। মঙ্গলবার (৯ মে) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের হারালো বাংলাদেশ। অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে এক বল আগেই জয়ের স্বাধ নেয় নিগারের দল।

শেষ ৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। চামারি আতাপাত্তুকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা মারলেন নিগার সুলতানা। পরের বল সুইপ করে পাঠালেন ফাইন লেগ সীমানায়। সমীকরণ চলে এল হাতের নাগালে। পরে শেষ ওভারে নিগারের আরেক সুইপ শটেই নিশ্চিত হলো জয়।

এই সংস্করণে দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল তারা। এরপর টানা সাত ম্যাচ জেতে লংকানরা। অষ্টমবারে সাফল্য পেলেন নিগার, রিতু মনিরা।

দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved