1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

টানা ষষ্ঠ জয়ে চোখ বার্সেলোনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৯৮ Time View

মৌসুমের শুরুতে বার্সেলোনার শনির দশা ভাবিয়ে তুলেছিল সমর্থকদের। কিন্তু চোট কাটিয়ে লিওনেল মেসি ছন্দে ফিরতেই স্বরূপে কাতালানরা। সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শুরুর ক্ষতি পুষিয়ে ফেলেছে তারা। উঠে এসেছে লা লিগার শীর্ষে। এবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষে উঠতে টানা ষষ্ঠ জয়ে চোখ মেসিদের। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আজ চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের মাঠে নামছে বার্সেলোনা। ইউরো মঞ্চে দু’দলের প্রথম সাক্ষাৎ এটি। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত এফ-গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।

বিগ ম্যাচে আজ ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচে জয়হীন ইন্টার ঘরের মাঠে ডর্টমুন্ডকে রুখে দিতে পারলে নিজেদের ম্যাচে যে কোনো ব্যবধানে জিতলেই শীর্ষে উঠে যাবে বার্সা। ইউরো মঞ্চে শেষ ১৪টি অ্যাওয়ে ম্যাচের মাত্র চারটিতে জেতা বার্সার জন্য সুখবর হল শেষ লিগ ম্যাচে মেসি, সুয়ারেজ, গ্রিজমান ত্রয়ীর একসঙ্গে জ্বলে ওঠা। ‘এমএসজি’ ত্রিফলাতেই আজ স্লাভিয়াকে বিদ্ধ করতে চায় বার্সা। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলও আজ মাঠে নামছে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়ান ক্লাব গেংক।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল এবার ইউরো মঞ্চে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি। নাপোলির মাঠে হার দিয়ে শুরুর পর সালজবুর্গের বিপক্ষে ৪-৩ গোলের কষ্টের জয়। কোচ জুর্গেন ক্লপের আশা, লিগের ফর্মটা আজ চ্যাম্পিয়ন্স লিগে টেনে নিতে পারবে তার দল। চোট কাটিয়ে মোহামেদ সালাহর ফেরার সম্ভাবনায় আরও উজ্জীবিত লিভারপুল। আরেক ইংলিশ জায়ান্ট চেলসিকে নামতে হচ্ছে অগ্নিপরীক্ষায়। ব্ল–জদের আতিথ্য দেবে আগুনে ফর্মে থাকা ডাচ ক্লাব আয়াক্স। গত মৌসুমে সেমিফাইনালে খেলা আয়াক্স এবারও জোড়া জয়ে শুরু করেছে ইউরো অভিযান।

চ্যাম্পিয়ন্স লিগে আজ

গ্রুপ-ই

সালজবুর্গ ও নাপোলি

গেংক ও লিভারপুল

গ্রুপ-এফ

ইন্টার মিলান ও বরুশিয়া ডর্টমুন্ড

স্লাভিয়া প্রাগ ও বার্সেলোনা

গ্রুপ-জি

লিপজিগ ও জেনিত

বেনফিকা ও লিঁও

গ্রুপ-এইচ

আয়াক্স ও চেলসি

লিল ও ভ্যালেন্সিয়া

(স্বাগতিক দল আগে)

 

-খবর দৈনিক যুগান্তরের। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved