1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১১৬ Time View
প্রতীকী ছবি।

গাজীপুরের টঙ্গীতে মঞ্জুরুল ইসলাম মারুফ (১৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর চারটার দিকে টঙ্গীর গোপালপুরে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। পরিবারের লোকজন মারুফের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত মঞ্জুরুল ইসলাম মারুফ টঙ্গীর গোপালপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে টঙ্গী বাজার ইবনে কাফ হাফিজিয়া মাদ্রাসার হাফিজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত কয়েকদিন আগে মাদ্রাসা ছেড়ে বাসায় ফিরে আসে মারুফ। পরে মঙ্গলবার রাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ব্যায়ামের লোহার বৃত্ত ব্যাগের ফিতা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে ভোর চার টার দিকে পরিবারের লোকজন মারুফের ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারুফের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েকদিন আগে মাদ্রাসা থেকে বাসায় চলে আসে মারুফ। পরিবারের কাউকেই কিছু জানায়নি সে। মঙ্গলবার ভোরে ঝুলন্ত অবস্থা মারুফকে দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, মারুফের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved