1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” প্রতিষ্ঠিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” প্রতিষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত “স্বপ্নের রূপকার” অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণকারী শেখ হাসিনা এক বর্ণাঢ্য সংগ্রামী জীবনের অধিকারী। বার বার তাঁর জীবনের ওপর ঝুঁকি এসেছে, অন্ততঃ ১৯ বার তাঁকে হত্যার অপচেষ্টা করা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তাঁর লক্ষ্য অর্জনে অবিচল থেকেছেন।
মোঃ আতিকুল ইসলাম বলেন, মিয়ানমার সরকারের ভয়াবহ নির্যাতনে আশ্রয়হীন ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে “মাদার অব হিউম্যানিটি” প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বিশ্ব মানবতার বিবেক” হিসেবে প্রশংসিত হয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানী ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি এবং এসএমই খাতসহ সকল ক্ষেত্রেই ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে, দেশবাসীও এর সুফল পাচ্ছে।

ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ বিশ্ব দরবারে বিশেষ মর্যাদায় উন্নীত হয়েছে এবং একসময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির দেশ থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যার মতোই দেশ ও দেশের মানুষকে ভালবেসে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে জনকল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, অপরিকল্পিত ঢাকাকে সবাই মিলে সুস্থ, সচল ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, স্বাগত বক্তা হিসেবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved