নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। সোমবার ( ৩০ আগস্ট) দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (২৯ আগস্ট) রাত ১০ টায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, মোঃ কনক (২০), মোঃ জুয়েল আহম্মেদ (২২), মোঃ শামিম হোসেন (১৯), মোঃ সাদ্দাম হোসেন (২১), মোঃ লিয়ন খান (১৮), প্রান্ত হক সৈকত, মোঃ হৃদয় ইসলাম (১৮) ও মোঃ নাহিদুল ইসলাম (১৯)।
র্যাব জানায়, গ্রেফতার কিশোর গ্যাং এর সদস্যরা নিয়মিত সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।