1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

এক সপ্তাহের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। তিনি জানান, এই লক্ষ্যে ইতোমধ্যে মালিকপক্ষের প্রতিনিধির তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি তালিকা পাওয়া মাত্রই প্রয়োজনীয় অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে। তাই এটি নিয়ে আর আন্দোলন করার কোনো সুযোগ নেই।



বুধবার (২৮ অক্টোবর) গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত “শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন” বিষয়ক অংশীজনদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে মন্ত্রী বলেন, আমি মালিকপক্ষকে আহ্বান জানাই, যেসব কারখানায় এখনো শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়নি, সেখানে দ্রুত তা পরিশোধ করুন। বিজিএমইএ ও বিকেএমইএ-র প্রতিনিধিদের বলছি যেভাবেই হোক মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে।



অশান্ত পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য শান্ত পরিবেশকে অশান্ত করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। কোনো আলোচনায় না বসে তৃতীয় পক্ষ যদি দেশকে অশান্ত করার কিংবা অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালায়, তবে সরকার, মালিকপক্ষ বা শ্রমিক প্রতিনিধি কেউ তা মেনে নেবে না। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।



তিনি বলেন, সভায় শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্যগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন বলে তিনি জানান। অযথা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে এই সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসনের জন্য সকলকে আহ্বান জানান তিনি।



এর আগে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিল্পাঞ্চলের বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের সার্বিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়ার প্রসারে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved