1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রাজধানীতে ৭০৮ জনকে গ্রেফতার - Globalprime24.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

রাজধানীতে ৭০৮ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২২৬ Time View
প্রতীকী ছবি।

কারণ ছাড়া বাড়ি থেকে বের হওয়ায় কঠোর বিধিনিষেধের এগারো দিনে রাজধানীতে ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ১৮৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বের হওয়ায় ডিএমপি ২৪৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। আজ রোববার কঠোর লকডাউনের এগারো দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মিরপুর বিভাগের ডিসি আসম মাহতাব উদ্দিন বলেন, করোনোভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলাচলে কঠোর বিধিনিষেধের এগারো দিনে মাঠে অবস্থান করেছি আমরা। যারাই অকারণে বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে এর মধ্যে থেকে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হচ্ছে।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved